দিনাজপুর বোর্ডে গাইবান্ধা শীর্ষে, শেষে লালমনিরহাট
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলার মধ্যে গাইবান্ধা জেলা শীর্ষে রয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাপ্ত জেএসসি পরীক্ষার ফলাফল অনুসারে রংপুর বিভাগের আট জেলার মধ্যে পাশের হারের দিক থেকে গাইবান্ধা জেলা শীর্ষে রয়েছে
গাইবান্ধা জেলায় ৩৫ হাজার ৯ শ ৯০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩১ হাজার ৯ শ ৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২ জন এবং পাশের হার ৮৮.৭৪ ভাগ।
রংপুর জেলায় ৪৭ হাজার ৭ শ ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৭ শ ৬৬ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়ে ১ হাজার ৬ শ ৯৭ জন এবং পাশের হার ৮৭.৫০ ভাগ।
কুড়িগ্রাম জেলায় ২৮ হাজার ৭ শ ৮৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৪ হাজার ১ শ ৬৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬ শ ২৬ জন এবং পাশের হার ৮৩.৯৬ ভাগ।
ঠাকুরগাঁও জেলায় ২৫ হাজার ৬ শ ১৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২০ হাজার ৭ শ ২০ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬ শ ৬২ জন এবং পাশের হার ৮০.৮৮ ভাগ।
নীলফামারী জেলায় ৩০ হাজার ৯ শ ৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯ শ ৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭ শ ৭১ জন এবং পাশের হার ৮৩ .৮৩ ভাগ।
দিনাজপুর জেলায় ৫০ হাজার ২ শ ৫১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪১ হাজার ৭ শ ৪৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪ শ ৮৪ জন এবং পাশের হার ৮৩.০৭ ভাগ।
পঞ্চগড় জেলায় ১৯ হাজার ৪ শ ৯০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৫ হাজার ৫ শ ৮০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ শ ৮৭ জন এবং পাশের হার ৭৯.৯৪ ভাগ।
লালমনিরহাট জেলায় ২৩ হাজার ১ শ ৮০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৭ হাজার ৯ শ ৯৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ শ ২৭ জন এবং পাশের হার ৭৭.৬৪ ভাগ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷