https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 শীতকালীন খামারী পরিচর্যা নিয়ে কিছু আলোচনা: - Gaibandha Online Portal

Breaking News

শীতকালীন খামারী পরিচর্যা নিয়ে কিছু আলোচনা:

শীত আসছে,সাথে নিয়ে আসছে গবাদিপশুর নানান রোগের উপস্বর্গ! আসছে শীতে তাই খামারী ভাই বা যারা গরু লালন পালন করেন তাদের কিছু শীত মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ শীতের শুরুতে গবাদিপশুর আবহাওয়াজনিত কারণে নানান রোগ দেখা দিতে পারে এবং এর জন্য প্রতিরোধ মুলক ব্যবস্থা না দিলে গবাদিপশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হতে পারে। শীতে গবাদিপশুর যে রোগ গুলি সাধারণত দেখা দেয় সেগুলি হল ক্ষুরারোগ,গলাফুলা,তড়কা,বাদলা,
ফ্যসিওলিওসিস,নিউমোনিয়া ইত্যাদি। তাই এসব রোগ থেকে গবাদিপশুকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিচে এই ব্যপারে কিছু দিক নির্দেশনা দেয়া হল।
১। শীতে গবাদিপশুকে সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন এবং তাদের গা শুষ্ক রাখতে হবে। যদি আপনি আপনার গবাদিপশু গুলিকে গোছল করান তাহলে তাদের কিছুক্ষণ রোদে বেঁধে রাখবেন। গা শুকানোর পর গোয়ালঘরে ঢুকাবেন। বেশী শীতে প্রতিদিন গোছল না করালেও চলবে, শুধু গা টা ভালো করে পরিষ্কার করবেন।
২। শীতের আগেই কুয়াশা পরে, তাই খেয়াল রাখবেন যাতে কোনভাবেই গবাদিপশু কুয়াশায় না ভিজে। এতে করে ঠান্ডা লেগে জ্বর বা নিউমোনিয়া হয়ে যেতে পারে।
৩। শীত আসার আগেই ক্ষুরা,বাদলা,তড়কা,গলাফোলা ইত্যাদি রোগের প্রতিষেধক বা টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে খামারের গবাদিপশু গুলিকে।
৪। শীতে গবাদিপশুতে পাতা কৃমির আক্রমণ দেখা যায় এবং এ কারণে গবাদিপশুর ফ্যাসিওলিওসিস রোগ হয়ে থাকে, তাই গবাদিপশুকে কৃমিনাশক ওষুধপাতি দিতে হবে।
৫। এই সময় গাভী বাছুর প্রসব করলে বাছুরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাছুরের যাতে কোন ভাবেই ঠান্ডা না লাগে।
৬। গবাদিপশুর থাকার জায়গা বা গোয়ালঘর সব সময় শুষ্ক,পরিষ্কার এবং উষ্ণ রাখতে হবে। গোয়ালঘরে যাতে বিশেষ করে শৈত্য প্রবাহের সময় শীতল বাতাস প্রবেশ করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। গোয়ালঘরের দেয়ালে ফাঁক ফোকর থাকলে সেগুলি পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে।
৭। গবাদিপশুকে যদি পানি মিশ্রিত খাদ্য দেয়া হয় তবে সেক্ষেত্রে বিশেষ করে বিকালবেলা যে খাদ্য দেয়া হয় তা হাল্কা গরম পানির সাথে মিশিয়ে দেয়া উত্তম। শীতে গবাদিপশুর শরীরে স্বাভাবিক সময়ের চেয়ে বেশী তাপমাত্রা তৈরী করার প্রয়োজন হয় বিধায় তাদের শরীরে অতিরিক্ত ক্যালরি খরচ হয়, তাই তাদের অন্যান্য সময়ের চেয়ে খাদ্য কিছুটা বেশী দিতে হয়।
আমরা যদি শীতের প্রাক্কালে উপরোক্ত ব্যবস্থা গুলি গ্রহন করি তবে ইনশাআল্লাহ,খামারী ভইদের গবাদিপশু গুলি নির্বিঘ্নেই আসছে শীতের সময়টুকু পার করে দিতে পারবে।
Image may contain: one or more people and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷