https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করলেন-নবাগত ইউএনও 'লুতফুল হাসান' - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করলেন-নবাগত ইউএনও 'লুতফুল হাসান'

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। ৯ মার্চ সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় হন এবং কুশলাদি বিনিময় করেন। সেই সঙ্গে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক একেএম শামছুল হক, প্রধান শিক্ষক ও করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞা, রিপোর্টার্স ক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিক, শেখ মামুন-উর-রশিদ, শফিকুল ইসলাম অবুঝ, এমএ মাসুদ, আনিছুর রহমান ও আনোয়ার হোসেন প্রমূখ। শেষে সাংবাদিক কল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক তরুণ লেখক সাইফুল ইসলামের লেখা একটি উপন্যাস ‘মফিজ’ নবাগত ইউএনওকে উপহার দেন মোশাররফ হোসেন বুলু, সাইফুল ইসলাম ও একেএম শামছুল হক। উল্লেখ্য, নবাগত ইউএনও গত ২৫ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে যোগদান করেন।
 Image may contain: 2 people, people sitting and indoorImage may contain: 6 people, people sitting and indoorImage may contain: 4 people, people sitting, people standing and indoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷