গাইবান্ধার পলাশবাড়ীতে এসিআই কোম্পানী ডিষ্টিবিউটর অফিসে অগ্নিকান্ড
গাইবান্ধার পলাশবাড়ীতে রহস্যজনক অগ্নিকান্ডে সম্পুর্না ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে পৌর শহরের প্রফেসর পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায় পৌর শহরের প্রফেসার পাড়ায় জনৈক্য ব্যাক্তির গুদাম ঘর ভাড়া নিয়ে এসি আই ও কবির ট্রয় গার্ডেন নামে দুই কোম্পানির ডিলারি নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল সম্পুর্না ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রতিদিনের ন্যায় কর্মকর্তা কর্মচারীরা গুদাম বন্ধ করে অফিস রুমে কাজ করছিলেন। কর্মকর্তা কর্মচারীরা অফিসে থাকা অবস্থায় রাত ১০ টার দিকে গুদামে আকস্মিক অগ্নিকান্ডের সুত্রপাত হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার প্রাথমিক কারন জানা না গেলেও এলাকাবাসীর ধারনা বৈদ্যতিক সর্ট সার্কিট অথবা দুষ্কৃতিকারীদের লাগানো আগুনেই পুড়ে গেছে প্রতিষ্ঠানটি। গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী ডিএডি আমিনুল ইসলাম জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়। তবে অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমান অপ্রতুল।
অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে সম্পুর্না ট্রেডার্স এর সত্বাধিকারী শাহিনা বেগম শাপলা বেগম বলেন অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।তবে গুদামে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷