https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বল্লমঝাড় ইউনিয়ন বাসীর প্রাণপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু - Gaibandha Online Portal

Breaking News

বল্লমঝাড় ইউনিয়ন বাসীর প্রাণপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু

গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়ন। শ্রম, মেধা আর মানবতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। আর এই তিনটি গুণেই পারে একজন ব্যক্তিত্বকে জনপ্রিয়তা লাভ করাতে।
এমনিই একজন ব্যক্তিত্ব গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ঝন্টু। তিনি সাধারণ জনগণের সেবক হিসেবে ছিলেন এক উজ্জল নক্ষত্র।
চেষ্টা, সাধনা আর অধ্যবসায়ের এক অভুতপূর্ব সমন্বয় এবং জন্মগত প্রতিভা, কর্মদক্ষতা আর মানসিক দৃঢ়তায় আলোকিত তার এ কর্মযজ্ঞ।
মানুষের জীবনে কত ঘটনাই না ঘটে থাকে।
এমনি এক সময় আসে অনেক মানুষের ভাবধাবার পরিবর্তন ঘটে। মানুষ তখন অতিতের অনেক ঘটনা পিছু ফেলে জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে শুরু করে নতুন পথ চলার।
এমনি পথের একজন পথিক বল্লমঝাড় ইউনিয়ন বাসীর প্রাণপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু। নিজের প্রতিভা দিয়ে জয় করতে পেরেছেন সাধারণ মানুষের হৃদয়। তাই তিনি ২য় বারের মত বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ।
এলাকাবাসী বলছেন, চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু প্রতিভা ও কর্মদক্ষতা আমাদের অনুপ্রাণিত করেছে। ৭১ এর পর থেকে যত চেয়ারম্যান এসেছেন তাদের মধ্যে একজন যোগ্য বল্লমঝাড় ইউনিয়ন বাসীর প্রাণপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু ভাই।
তিনি বর্তমান চেয়ারম্যান আছেন বলেই মানুষজন শান্তিতে আছেন । ঝন্টু ভাই যে কাজগুলো করে আসছেন অন্য কেউই আজ অবধি করতে পারেননি। তাই এখনও তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
জাহিদুল ইসলাম ঝন্টু বলেন, পরার্থে জীবন উৎসর্গ করার মাধ্যমে মানবজীবন সার্থকতায় উজ্জল হয়ে উঠে। তাই তিনি সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে একনিষ্ঠ ভাবে সাধারণ জনগণের সেবক হিসেবে আজও কাজ করছেন।
তার এ পথ চলাকে এলাকাবাসী মনে করেন কীর্তির মহিমায় নয়, আন্তরিকতার দিপ্ততায়, চেতনার বহ্নিমানতায়, সৃষ্টির উদ্দমতায় এক অফুরন্ত অনুপ্রেরণা বল্লমঝাড় ইউনিয়ন বাসীর প্রাণপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু।
Image may contain: 1 person, smiling

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷