ফুলছড়িতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ক মতবিনিময়
গাইবান্ধার ফুলছড়িতে বন্যা দুর্গতদের জন্য বরাদ্দকৃত ত্রাণ বিতরণে তদারকি ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকায় বরাদ্দকৃত ত্রাণ বিতরণে তদারকি ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলায় ত্রাণ বিতরন ও পুনবার্সন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ড. আলফাজ হোসেন।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা ভাইস চেয়ারম্যান হুকুম আলী, মহিলা-ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, ফুলছড়ি থানার অফিসার ইনর্চাজ বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ফজলুপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক, উদাখালী ইউনিয়ন পরিরষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর মন্ডল প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা, এনজিও প্রতিনিধিবৃন্দ বন্যা ও নদী ভাঙন বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷