https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্লাপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্লাপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে রোববার রাতে বাবলু মিয়া (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলু মিয়া (৫০) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের কান্দুরা শেখের পুত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, ঐ গ্রামের কান্দুরা শেখের পুত্র বাবলু প্রতিবেশি রায়হান মিয়ার ৯ বছরের বাক প্রতিবন্ধী শিশু কন্যাকে শনিবার দুপুরে ফুসলিয়ে বাড়ীর পাশ্বের নির্জন কচু ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন টের পেয়ে অসুস্থ অবস্থায় বাক প্রতিবন্ধী শিশু কন্যাকে স্থানীয় ভাবে চিকিৎসা শেষে রবিবার দুপুরে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ঐ দিনই অভিযান চালিয়ে ধর্ষক বাবলু মিয়াকে গ্রেফতার করেছেন।

উল্লেখ্য যে, বিষয়টি নিয়ে গ্রামে সামাজিক ভাবে শালীশি বৈঠক বসলেও ঐ এলাকার দু’পাতি মাতবরের কারনে বিষয়টি নিষ্পত্তি হয়নি এবং তারা বাবলুকে সাহস দিয়েছিল কেউ তোর কিছুই করতে পারবেনা।
Image may contain: 1 person, text

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷