https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার কর্তৃক রাস্তার গাছ কর্তন - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার কর্তৃক রাস্তার গাছ কর্তন

গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়নের বরকাতপুর বাজার থেকে চরেরহাট যাওয়ার রাস্তার দুই ধারে দুখু মিয়ার মাঠ সংলগ্ন রাস্তায় ২টি ইউক্লিপটাস গাছ কর্তন করা হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর সকালে এ গাছ কর্তন করলেও সরেজমিনে তথ্য উদঘাটনের সময় গাছের ডাল-পালা পড়ে থাকতে দেখা গেলেও গাছের গুল আগেই সরিয়ে ফেলা হয়েছে। রাস্তা সংলগ্ন বাড়ির মালিক আকবর হোসেন তালুকদারের পুত্র হারুন তালুকদার (৬০) জানান, গাছ দুইটি ইউপি চেয়ারম্যান কর্তন করেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকারের কাছে জানতে চাইলে তিনি গাছ কর্তনের বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়দের অভিযোগ, আইনী জটিলতা এড়াতে দীর্ঘদিন হতে দু'একটি করে প্রায় শতাধিক রাস্তার গাছ অবৈধভাবে কর্তন করে আসছেন ৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।
Image may contain: plant, tree and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷