https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে আনন্দ র‌্যালী - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে আনন্দ র‌্যালী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালনে আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা যুবলীগের আয়োজনে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভা ও কেট কাটা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, সাধারন সসম্পাদক রেজাউল আলম রেজা, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি আলপনা রাণী প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে।
Image may contain: 16 people, people smiling

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷