পর্ণ ছবি তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাশবাড়ি প্রতিনিধি: শনিবার রাতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হল-উপজেলার রাজনগর গ্রামের বখাটে স্বপন সরকার ও তার সহযোগী ইমরান হাসান।
পলাশবাড়ি থানার তদন্তকারী দারোগা হাবিবুর রহমান জানান, গাইবান্ধা তুলসীঘাটের লাইট হাউস নামের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন করে স্বপন সরকার ও তার সহযোগী ইমরান হাসান। তারা মেয়েটির স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতো। বখাটে দুজনের উৎপাতে অতিষ্ট হয়ে মেয়ের পিতা আইয়ুব আলী মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বাল্য বিবাহ দেন। এতে ওই বখাটেরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তারা ওই মেয়ের বিয়ের ছবি তুলে নিজের ছবির সাথে অশ্লীল ভঙ্গিতে জুড়িয়ে ফেসবুকে পোস্ট করে।
এব্যাপারে মেয়ের পিতা আইয়ুব আলী বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করলে পলাশবাড়ি থানা পুলিশ গেলো রাতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷