ফুলছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে রোববার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের অংশগ্রহনে একটি র্যালী ফুলছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে উপজেলা হেলিপ্যাড মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম ন্নানু’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃমইনুল ইসলাম সাদিক, সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা বিএনপি’র সমন্বয়ক ফারুক আলম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক শফিউল করিম দোলন, ইদুল হোসেন মাস্টার, আবুল কাশেম ভূঁইয়া, সাইদুর রহমান ডিপটি, রবিন হাসান খাজা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমাছ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক আসিফ সাজ্জাদ সরকার ছোটন প্রমুখ। পরে একই স্থানে ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷