বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে অবাধে বালু উত্তোলন । উপজেলা প্রশাসন মাঝে মাঝে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অাইনী ব্যবস্থা নেয়ার পরও বন্ধ হয়নি অবৈথ বালু উত্তোলন ! বরং বালু দস্যুদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে ।
উপজেলার সোনারায় ইউনিয়নের বালাটারী মৌজার এন্তাজ চৌকিদারের ছেলে বালু দস্যু অাতিয়ার দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে বালু উত্তোলন করছেন । বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান অালী মহোদয় অাতিয়ারের বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাম্প জব্দ করেছিলেন ।
একই দৃশ্য শান্তিরাম ইউনিয়নেও । এ ইউনিয়নের বালু দস্যু হলেন পাচঁগাছি মৌজার মৃত অালী মামুদ ব্যাপারীর ছেলে মমিনুল ওরফে মন্ডল । বালু দস্যু মন্ডলও কয়েক বছর যাবত অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে।
বালু পরিবহনের ফলে সংশ্লিষ্ট এলাকার রাস্তা গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । বালু দস্যুরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।
এলাকার সচেতন মানুষ মনে করেন, বালু দস্যুদের বিরুদ্ধে অারো কঠোর অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা উচিৎ ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷