সুন্দরগঞ্জে মহিলাদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ ফ্রি
সুন্দরগঞ্জে মহিলাদের জন্য ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর এ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তথ্যে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরামে সুন্দরগঞ্জ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি ড্রাউভিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। স্থানীয় সাংসদের পরিচালনায় এ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত। ভর্তির শর্তে উল্লেখ আছে যে, ৯০ জনের একটি ব্যাচ। এতে ১০ জন করে মহিলাকে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হবে। আর এ ধারাবাহিকতা প্রত্যেক ব্যাচে অব্যাহত থাকবে। শর্তে আরোও উল্লেখ আছে যে, কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ ও ড্রাগ টেষ্টে উত্তীর্ণরাই কেবল ভর্তি হতে পারবেন। ১ম ব্যাচের ক্লাশ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। এ প্রশিক্ষণ কেন্দ্রে যে সকল কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে- বেসিক ড্রাইভিং (হালকা গাড়ি), আপগ্রেডিং (হালকা গাড়ি), মোটর সাইকেল ও ওরিয়েন্টেশন (দক্ষতা আইনে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জন্য প্রযোজ্য)।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷