https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগন্জ থানা পুলিশ কর্তৃক ১৯০ পিস ফেন্সিডিল ও ৯০০ পিস প্যাথিডিন সহ ০৩ জন গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগন্জ থানা পুলিশ কর্তৃক ১৯০ পিস ফেন্সিডিল ও ৯০০ পিস প্যাথিডিন সহ ০৩ জন গ্রেফতার


অদ্য ৩০ আগষ্ট রাত অনুমান ১০.০০ টার সময় এসআই মমিরুল এবং মামুন এর নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের আলোকে দিনাজপুর হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ থানার সামনে আটক পূর্বক তল্লাশি করে বাসের ভিতর বিশেষ কায়দায় ব্যাগে রাখা ১৯০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ৯ শত পিস প্যাথেডিন জাতীয় এম্পল উদ্ধার করে। এবং উদ্ধারকৃত ফেনসিডিল ও এম্পল সরবরাহের সাথে জড়িত বাসের সুপারভাইজার আসামি ১। রবিউল ইসলাম(২৬) পিতা রেজাউল করিম সাং বিজুল বাজার থানাঃ বিরামপুর, বাসের হেলপার আসামি ২) শাহআলম (৩০) পিতা দারাজ উদ্দীন সাং নিম নগর বালুবারী থানা সদর উভয় জেলা দিনাজপুর, বাসের ড্রাইভার আসামি ৩) পলাশ সরকার (৩৫) পিতা পরেশ চন্দ্র সরকার সাং হাজরা থানা+ জেলা নাটোরদের সহ বাসটি আটক করে।
হানিফ পরিবহনের আটককৃত ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার চক্র দীর্ঘ দিন হতে সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার কৃত ফেনসিডিল ও প্যাথেডিন জাতীয় এম্পল গুলির মূল অনুমান ১ লাখ ৫০ হাজার টাকা।আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।
Image may contain: one or more people and people standingImage may contain: 1 person, standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷