https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জ তালুককানুপুরে ইয়াবা ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ, এলাকা জুড়ে আতঙ্ক - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জ তালুককানুপুরে ইয়াবা ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ, এলাকা জুড়ে আতঙ্ক

গাইবান্ধা গোবিন্দগঞ্জ তালুককানুপর ইউনিয়নের সমস পাড়া গ্রামে ইয়াবা ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ,ঘর বাড়ী ভাংচুর একজন ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রীকে অপর ইয়াবা ব্যবসায়ী গলায় ছুরিকাঘাত করে গুরুতর ভাবে আহত করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪/৫জন ইয়াবা ব্যবসায়ী চক্রের কারনে রাতে বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও তাদের লোকজনের গভীর রাতে চলাচল, ফসলি জমির ধারে,বাড়ীর ধারে রাম,দা হাসুয়া নিয়ে ওত পেতে থাকার কারনে আমরা রাতে ঘুমাতে ও জরুরী কাজেও বাড়ীর বাহির হতে পারিনা। এলাকার ছোট ছোট ছেলেদের ১০টাকা থেকে২০ টাকা দিয়ে এখানে সেখানে পাঠিয়ে দিয়ে ইয়াবা কারবারিরা ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছে।এলাকাবাসী আরো বলেন,২ ইয়াবা ডিলার এর ইয়াবা কেনা,বেচা নিয়ে প্রায়১ সপ্তাহ হলো দুজনের মধ্যে সংঘর্ষ লেগেই আছে যার ফলে দুজনের মধ্যে শত্রুতা আরও চরম হয়ে ওঠে। পূর্ব সমস পাড়া গ্রামের কাবাশের ছেলে আজাদুল (৩৫) ফোম উদ্দিনের ছেলে জায়দালী অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ডিলার ও খুচরা বিক্রেতা হিসাবে ব্যবসা করে আসছে। এই ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে অনেকদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছে। এরি এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় এলাকার লোক জন দুইজনকে দুইদিকে পাঠিয়ে দেয়।পরে জায়দালী বাড়িতে গিয়ে কয়েকজন সন্ত্রাসী বাহীনি রামদা, চাইনিজ কুরাল,বেকি,দিয়ে মাদক ব্যাবসায়ী আজাদুলের ঘরের দরজায় এলো পাতারি কোপাতে থাকে। এসময় আজাদুলের স্ত্রী রুনা দরজা খুললেই জায়দালীর হাতে থাকা ধারালো বেকি দিয়ে তার গলা কোপ দেয় এতে রুনা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।এতে জায়দালীর সন্ত্রাসী বাহীনিরা দৌঁড়ে পালায়।পড়ে বাড়ীর আশ পাশের লোকজন রুনা বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ সরকারী হাসপাতালে জরুরী ভাবে ভর্তি করায়। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এখন পর্যন্ত ওই ইয়াবা চক্রের কেউ গ্রেফতার হয়নি।
No photo description available.
Image may contain: 2 people, tree, outdoor and nature


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷