https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে বাড়িতে হামলা চালিয়ে মারপিট ভাংচুর ও অগ্নিসংযোগ - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে বাড়িতে হামলা চালিয়ে মারপিট ভাংচুর ও অগ্নিসংযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর বামনজল গ্রামে জমি-জমা সংক্রন্ত ঘটনায় বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, উত্তর বামনজল গ্রামের আব্দুর রহমানের ছেলে আনিছুর রহমানের সাথে তারই ভাগি-শরীক মৃত আজগার ব্যাপারীর ছেলে লাভলু মিয়া গং এর সাথে দীর্ঘদিন থেকে জমি-জমার বিষয় নিয়ে মত-বিরোধ চলছিল। আনিছুর রহমান পৈত্রিক ও ক্রয় সুত্রে জমি প্রাপ্ত হয়ে- মৌজা বামনজল, আরএস খতিয়ান নং-৩৮০, দাগ নং-২০১,২০২ ও ২০৩ এর তফশীল ভুক্ত সাড়ে ১৬ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। এমতাবস্থায় কুচক্রী প্রতিপক্ষরা শত্রæতা পোষণ করে আনিছুরকে বাস্তচ্যুত করার পায়তারা করে। এ ঘটনায় একাধিকবার শালিস বৈঠক হলেও প্রতিপক্ষরা অহেতুক ক্ষতি সাধন করার চেষ্টা করে। আনিছুর রহমান একজন শ্রমজীবী। গত ১৮ আগষ্ট আনিছুর রহমান ও তার লোকজন বিভিন্ন কাজ কর্মের জন্য বাড়িতে না থাকার সুযোগে লাভলু মিয়া ১৭/১৮ জন লোক নিয়ে আনিছুরের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় আনিছুর রহমানের স্ত্রী শাহিনুর বেগম বাধা প্রদান করলে প্রতিপক্ষ আসামিরা তাকে মারপিট করে এবং শ্লীলতাহানী ঘটায়। এরপর আসামিরা বাড়ির বাউন্ডরি টিনের বেড়া লুটপাট করে নিয়ে যায়। এছাড়া বসতবাড়ির বেড়া ডাং-মার করে ভেঙ্গে দিয়ে বাক্সে থাকা লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। চলে যাবার প্রাককালে বসতঘরে কেরোসিন ঢেলে দিয়ে অগ্নিসংযোগ করে। এতে আনিসুর রহমানের ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় আনিছুর রহমান বিজ্ঞ আমলী আদালত সুন্দরগঞ্জ, গাইবান্ধায় গত ২১ আগষ্ট ১৭ জনকে আসামি করে ১৪৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৩২৩/৩৫৪/৪২৭/৪৩৫/৪৩৬/৩৪/১১৪ দঃবিঃ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর: ৩৪৬/২০১৯। আসামিরা হলো: লাভলু মিয়া, আতোয়ার রহমান, রাজু মিয়া, শান্ত মিয়া, হান্নান মিয়া, মান্নান মিয়া, বাবু মিয়া, শকু মিয়া, নাদির আলী, নাহিদ, আরিফুল, সাহেরা বেগম, আশেদা, শাহীনুর, নাজমা ও ছামাদ আলী।
Image may contain: sky, tree, text and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷