বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে
বাবার মরদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেন আয়েশা নামের এক শিক্ষার্থী। আজ বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় নজিপুর মহিলা কলেজ কেন্দ্রে তিনি অংশ নেন।
জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান গত মঙ্গলবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই দুঃসংবাদে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে পরিবারের সদস্যদের পরামর্শে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। বুধবার সকাল ৯টায় তার পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
শোকাবহ এমন পরিস্থিতিতেও আয়েশার পরীক্ষায় অংশগ্রহণের ঘটনা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷