গাইবান্ধা-ঢাকা রুটে ৪ দিন ধরে বাস চলাচল বন্ধ
শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ এনে টানা চারদিন ধরে গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক সমিতি।
চতুর্থ দিনের মতো মঙ্গলবার (০৯ জুলাই) রাত ৮ পর্যন্ত বাস চলাচল বন্ধ দেখা যায়।এর ফলে যাত্রীরা বিশেষ করে হজ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন ।
উল্লেখ্য এর আগে শনিবার (৬ জুলাই) সকালে গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার গাইবান্ধা বাস টার্মিনাল এ হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার সুমন জানান, তিনদিন ধরে টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। তবে, কিছু লোকাল বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব বাস কাউন্টার বন্ধ। ঢাকাগামী আলহামরা, এসআর, শ্যামলী, হানিফ, অরিনসহ সব বাস টার্মিনালেই দাড়িয়ে থাকতে দেখা যায়। বাস মালিক সমিতির অভিযোগ, স্থানীয় শ্রমিক সংগঠন গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে ৩৬০ টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা ৪৪০ টাকা আদায় করছেন। এছাড়া পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জেও অতিরিক্ত ৫০ টাকা আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল হক নান্নু জানান, উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করছি, বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। একটি বিশেষ সুত্র জানায় , রাতে বৈঠাকের পরই এই ভোগান্তির শিকার রাত বা সকালেই অবসান হতে পারে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷