পলাশবাড়ীতে ভূমি অফিস চত্ত্বরে ঔষুধি বৃক্ষের চারা রোপন অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে এসো শিখি ও সেখাই প্রকল্পের আওতায় ফলদও ঔষুধি বৃক্ষ রোপন কমূর্সচীর অংশ হিসেবে সদর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে ঔষুধি বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র বাস্তবায়নে সদর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে ঔষুধি বৃক্ষের চারা রোপন করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইদুর রহমান ও নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি সুলতান আহম্মেদ, কেত্তারপাড়া আইসিএম ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷