সুন্দরগঞ্জে মাদরাসার অধ্যক্ষ লাঞ্চিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী দারুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ হারুন-অর-রশিদ সহকর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন।
জানা গেছে, ৯ জুলাই মঙ্গলবার বেলা ১২ টার দিকে উক্ত অধ্যক্ষ নিজ কার্যালয়ে বসে হাজিরা খাতায় সহি স্বাক্ষর করছিলেন। এ সময় প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিরোধের জের ধরে তার সহকর্মী রওশন আলম ও মোস্তাফিজুর রহমান কিছু সংখ্যক উৎশৃঙ্খল ব্যক্তিকে সাথে নিয়ে অফিস কক্ষে ঢুকে অতর্কিতভাবে অধ্যক্ষকে বেধরক মারপিট করেন এবং তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করেন। অধ্যক্ষের সাথে কথা হলে তিনি জানান, কি কারণে মারপিট করেছে তা আমি জানি না। এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷