https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় মহাসড়কে ফাটল, হুমকিতে ওয়াপদা বাঁধ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় মহাসড়কে ফাটল, হুমকিতে ওয়াপদা বাঁধ

গাইবান্ধার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গা মোড় ও দক্ষিণ উল্যা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ওয়াপদা বাঁধ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে ফাটল ধরেছে। মহাসড়ক ও বাঁধের ওপর দিয়ে চুইয়ে চুইয়ে পানি যাচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৫ উপজেলার ১৬৫টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এলাকাবাসী ও পউবো বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছেন। পুরাতন বাদিয়াখালি থেকে ভরতখালি বাজার পর্যন্ত কয়েক স্থান দেবে যাওয়ায় বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বাঁধের কয়েক স্থান ভেঙে শতাধিক গ্রাম তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
Image may contain: one or more people and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷