গোবিন্দগঞ্জে মহাসড়কে জমি অধিগ্রহনে পূর্বপাশে ২২ ফুট ও পশ্চিম অংশে১০০ ফুট করে সিমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন
হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন সড়কে উন্নীত করণ কাজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে রাস্তার পূর্ব অংশে ২২ ফুট এবং পশ্চিম অংশে ১০০ ফুট করে অধিগ্রহণের জন্য সিমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জের জমির মালিক ও ব্যবসায়ীরা। আজ সকাল ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌরঙ্গি মোড়ে এ মানববন্ধন কর্মসূচিতে জমির মালিক ও ব্যবসায়ীরা কর্তৃপক্ষের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে বৈষম্যমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে সমভাবে জমি অধিগ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, শৈলেন্দু মোহন রায় স্বপন, আখতার হোসেন জুয়েল, আবু জাফর লেলিন, শামছুজ্জোহা তালুকদার বেলাল,আজিজার রহমান, আব্দুল মতিন প্রধান,মঞ্জুরুল হক সেলিম,আব্দুস শহীদ প্রধান, আব্দুর রাজ্জাক,মাহফুজ প্রধান প্রমুখ। এরপর জমির মালিক ও ব্যবসায়ীরা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। উল্লেখ্য,পৌরসভার বুজরুক বোয়ালিয়া ও পান্তাপাড়া মৌজায় জমি অধিগ্রহণের জন্য সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷