সরকারের হাতে পর্যাপ্ত ত্রান সামগ্রী মজুদ রয়েছে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত ত্রান সামগ্রী মজুদ রয়েছে । বন্যা কবলিত মানুষের কাছে তা পৌঁছে দেয়া হবে। তাদের কোন ধরণের কোন সংকট হবে না। তিনি আজ শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন। ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিণি, পাণি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা বেগমসহ সংসদ সদস্য, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।
মন্ত্রী গাইবান্ধার বানভাসি মানুষদের জন্য ৫০০ তাবু, ৫০০ বান্ডিল ঢেউ টিন, ২০০ মে.টন চাল ও ৫ লক্ষ টাকা তাৎক্ষনিক বরাদ্দ দেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাইবান্ধার বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পরে মন্ত্রী ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্য কবলিত এলাকা পরিদর্শন করে ফজলুপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷