https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে রিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে নেয় - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে রিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে নেয়

গাইবান্ধার পলাশবাড়ীতে রিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা। রিক্সা চালক রিফাত (২২) গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী আহত রিক্সা চালককে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় সদরের গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এর পিছনে আবুল হাসান ভুইঁয়া (নোয়াখালী মৌলবীর)পরিত্যক্ত বাসায়।
এলাকাবাসী তুহিন আইসক্রিম এর মালিক হাবিজার রহমান জানান, কে বা কারা একজন ছিনতাইকারী পলাশবাড়ী লিপি হোটেলের সামন থেকে ভাড়ার কথা বলে তাকে গ্রীন ফিল্ড ইন্টার ন্যাশনাল স্কুল ও কলেজের পিছনে রাস্তায় নিয়ে যায়।রাস্তা ফাকা পেয়ে মুখোশ পরে রিক্সা চালকের গলায় ছুরি লাগিয়ে ওই বাসায় নিয়ে যায়।এসময় রিক্সা চালকের আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারী রিক্সা চালকের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবরপেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ধারালো ছুরি উদ্ধার করে। স্থানীয়রা আহত রিক্সা চালককে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ভর্তি করে। তার গলায় ৬ টি সেলাই এবং ডান হাতে চার আঙ্গুলে সেলাই করা হয়। তবে ডাঃ শঙ্কামুক্ত বলে জানান।

এস আই তয়ন জানায়,অপরাধীকে সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Image may contain: 1 person

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷