গোবিন্দগঞ্জে দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) জাইকার অর্থায়নে আয় বৃদ্ধি মূলক কাজের দক্ষতা বৃদ্ধিতে দর্জি প্রশিক্ষণ শেষে উপকারভোগি সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ছাতিয়ানচুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাজ্জাদ হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু আক্কাস চৌধুরী ডিপটি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার সহকারী প্রকৌশলী মোক্তাদির বিল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী ময়েন উদ্দিন ও রবিউল আলম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শান্তসহ আরো অনেকে।
উল্লেখ্য: উক্ত প্রকল্পের অধিনে ওই এলাকার হতদরিদ্র ২০ জন মহিলাকে ২৫ দিন ব্যাপী দর্জি প্রশিক্ষণে অংশ নেয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷