https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস কর্মবিরতি পালন - Gaibandha Online Portal

Breaking News

পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস কর্মবিরতি পালন


পৌর কর্মকর্তা কর্মচারিদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অর্ধদিবস কর্মবিরতি পালন করে। পৌর কর্মচারি সংসদ গাইবান্ধা জেলা শাখা পৌরসভা চত্বরে এই কর্মবিরতির আয়োজন করে। 
গাইবান্ধা পৌর কর্মচারি সংসদের সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে কর্মবিরতি পালন চলাকালে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, সাবেক কমিশনার ও শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস চৌধুরী, আব্দুর রহিম আকন্দ, সূচনা সরকার, সুরাইয়া আক্তার, নাজমুস সাদাত, জাহাঙ্গীর আলম, লক্ষ্মিকান্ত বিশ্বাস, চাঁন মিয়া, যুধিষ্ঠির চন্দ্র সরকার, দিতি চৌধুরী, সাথী আকতার, সুব্রত কুমার, অসীম কুমার মোহন্ত, রায়হান সরকার, হিমু বর্মন, মাকছুদা আকতার, আবুল কালাম, আব্দুর রব সরকার প্রমূখ। 
বক্তারা অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷