https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ফুলছড়িতে কেয়ার বাংলাদেশের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

ফুলছড়িতে কেয়ার বাংলাদেশের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত


গাইবান্ধার ফুলছড়িতে কেয়ার বাংলাদেশের সহায়তায় শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কমিউনিটি সাপোর্ট সিস্টেমকে
শক্তিশালী করণ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের আয়োজনে রবিবার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর
বিভাগের উপ-পরিচালক ডাঃ দেওয়ান মোর্শেদ কামাল। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হানিফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান মিঠু, কেয়ার বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামান মানিক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পত্নি শারমিন সুলতানা রুমা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস প্রতিনিধি রনজিৎ কুমার পাল, ফ্রেন্ডশীপ প্রতিনিধি রাবেয়া সুলতানা সেতু প্রমূখ। সভায় জানানো হয়, সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধ করতে নানা কর্মপরিকল্পনা পরিচালনা করছে। কেয়ার বাংলাদেশের বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে নারীর গর্ভকালীন স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সাফল্য এসেছে। আন্তরিকভাবে তৃণমূল পর্যন্ত সেবা পৌঁছে দিতে পারলে মাতৃমৃত্যুর হার আরো অনেকটা কমে আসবে। মাতৃমৃত্যুর হার কমার সঙ্গে সঙ্গে মাতৃস্বাস্থ্যেরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে। মা, নবজাতক ও শিশুর জন্য দেওয়া সেবাগুলোর মান যেন আরো উন্নত হয় সেদিকে নজর দেয়ার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷