https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীর সৈয়দপ্লাজার পিছনে মানিক সুজ জুতার কারখানা আগুনে পুড়ে ছাই - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীর সৈয়দপ্লাজার পিছনে মানিক সুজ জুতার কারখানা আগুনে পুড়ে ছাই

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা সদরের সৈয়দপ্লাজার পিছনে মানিক সুজ জুতার কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ ২৯ জুন শনিবার দুপুরে বন্ধ কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এতে আগুনে কারখানার সকল মালামাল পুড়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সাভিসের ২ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে । তবে ফায়ার সার্ভিসের টিম ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে তবে আগুন লাগার কোন সূত্রপাত খুজে পায়নি বলে জানান তারা। এসময় স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Image may contain: one or more people, people standing, sky, tree and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷