https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ী, গরু, ধান, চাল সহ বাড়ির আসবাব পত্র ভষ্মিভূত হয়েছে। এঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। 
স্থানীয় মানুষ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তালুককানুপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর পুত্র শাহ আলমের বসত বাড়ীতে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গ্রামের লোকজন তাৎক্ষনিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। অগ্নিকান্ডে ২টি ঘর, মূল্যবান আসবাবপত্র, ৪টি গরু এবং ঘরে রক্ষিত ধান, চাল পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষটি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই ২টি ঘর, আসবাবপত্র এবং ৪টি গরু সহ ধান, চাল পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

No photo description available.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷