https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত


আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
পরে জেলা কালেক্টরেট মিলনায়তনে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক এস এম ফেরদৌস, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের কর্মকর্তা আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা বলেন তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তাবায়ন সহ স্ব-স্ব বিভাগের সেবা মূলক কাজ তন্বানিত করার জোর দেন। অনুষ্ঠানে জমি অধিগ্রহনের ক্ষতিপূরণ বাবদ এবং বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা হিসাবে প্রায় ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়
Image may contain: 14 people, people smiling, text

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷