সাঘাটায় আবারও একই সড়কে ডাকাতি ঃ পথচারিদের সর্বস্ব লুট
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কে একই স্থানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পথচারিদের হাত-পা বেঁধে রেখে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে অনন্তপুর সড়কে।
এলাকাবাসী জানায়, ওই দিন রাতে বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কের অনন্তপুর মৌজার বাঁকা মোড়ে ডাকাতরা পূর্ব থেকেই ডাকাতরা অবস্থান নেয়। এ সময় ডাকাতরা ঐ সড়কে চলাচলকারী মোটর সাইকেল, অটোভ্যান, সি.এন.জি আরোহীদের পথরোধ করে তাদেরকে বেঁধে রেখে ডাকাতি শুরু করে। প্রায় এক ঘন্টা যাবৎ ডাকাতেরা পথ যাত্রীদের আটকিয়ে অস্ত্রের মুখে নগদ অর্থ, মোবাইল ফোন ও মহিলা যাত্রীদের নিকট থেকে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতদের খপ্পড়ে পড়া কচুয়া ইউপি’র ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, ওই পথ দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার সময় ডাকাতের খপ্পরে পড়ে। তিনি আরও জানান, তাদের চোখের সামনে ডাকাত দল সিএনজি যোগে আসা মহিলা যাত্রীদের শরীর হাতিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, কৌশলে ডাকাতদের কাছ থেকে পালিয়ে এসে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে ওই সময় মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জানাগেছে একই স্থানে গত ২৬শে এপ্রিল ও ১লা জুন ডাকাতির ঘটনা ঘটেছিল।
প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একই সড়কে বারবার ডাকাতির ঘটনা ঘটায়ে ডাকাতরা চলে যাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ফলে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখিত স্থানে ডাকাতির ঘটনা প্রতিরোধে পুুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভূক্তভোগীরা।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷