https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বসতবাড়ি ঘেঁষে তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বসতবাড়ি ঘেঁষে তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপন

গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে বসতবাড়ি ও ফসলি জমি ঘেঁষে তিন ফসলি জমিতে অবৈধভাবে ইট ভাটা স্থাপনের কাজ চলছে। চিমনি তৈরির কাজ প্রায় শেষের পথে। ইটভাটাটির সাথের এবং পার্শ¦বর্তী বাড়ির বাসিন্দারা দরিদ্র হওয়ায় তারা এই ইট ভাটা স্থাপনে প্রতিবাদ করার সাহস পায়নি ।
সংশি¬ষ্ট কর্তৃপক্ষগুলোর সূত্রে জানা গেছে, জনবসতি এলাকা থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে অনাবাদি জমিতে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু সব নিয়ম উপেক্ষা করে নুরপুর গ্রামে বসতবাড়ি ঘেঁষে এবং তিন ফসলি কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এরফলে ওই আবাসিক এলাকার সার্বিক পরিবেশ মারাত্বকভাবে বিঘিœত হবে। ইটভাটায় মেশিন দিয়ে মাটি কাটা, বালি-মাটি আনার কাজে ট্রাক্টর ব্যবহার, ইট পোড়ানো ও বিক্রির কাজের জন্য এলাকার পরিবেশ এবং স্বাভাবিক জীবনযাত্রা বিষিয়ে উঠবে। ওই এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাটার মালিকরা খুব প্রভাবশালী, আমরা দরিদ্র মানুষ প্রতিবাদ করলে আমাদের বিপদে ফেলতে পারে। প্রশাসন
কিভাবে তাদেরকে অনুমতি দেয়? তাই চুপচাপ থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷