https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে প্রিয়া সাহাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে প্রিয়া সাহাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামি আন্দোলণ বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে থানা মোড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইসলামি আ.বা.উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আকরাম হোসেন রাজু, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, ইসলামি যুব আন্দোলণ গাইবান্ধা জেলা সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামি যুব আন্দোলণ উপজেলা নেতা মো: মাসউদুর রহমান ও উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো: মাহমুদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা তথ্য দিয়ে বহিঃ বিশ্বে বাংলাদেশের সুনাম বিনষ্ট করে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রকারি হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। 
ছবি.সংযুক্ত।
Image may contain: 5 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷