পলাশবাড়ীতে বন্যায় দুধ কোমল বিলের ২ লক্ষাধিক টাকার মাছ ভেষে গেছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বালাবামুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর ৩ বছরের সরকারি ইজারাভূক্ত দুধ কোমল বিলের প্রায় ২ লক্ষ টাকার পোনা মাছ বন্যায় ভেসে গেছে। এই বিল ইজারা নেওয়ার পর থেকে ২ লক্ষ টাকা পোনা মাছ, পুকুর প্রস্তুত, নেট জাল, বাঁশের বানা তৈরি করতে প্রায় ৩ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। নেট জাল দিয়েও এসব মাছ আটকানো সম্ভব হয় নাই। এব্যাপারে উক্ত সমবায় সমিতির সভাপতি সজিব সরকার বালা পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবরে একটি ক্ষয়ক্ষতির আবেদন করেন


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷