গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় অটোবাইকের ধাক্কায় মকসুদ মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর হয়ে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মকসুদ মিয়া (২৪) খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই মিয়াপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।
জানা গেছে,গতকাল ২২ এপ্রিল সোমবার দুপুরে বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে আসার সময় পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় আসলে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অভিযোগ ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধের আশেপাশে এবং বাঁধের মাথায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠায় ওই স্থানে সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷