গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পুলিশের শিক্ষা উপকরণ বিতরণ
গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান।
সোমবার দুপুরে গাইবান্ধা জেলা সদর উপজেলার কামারজানি কলফু এফ এন সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ, কলম, খাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলেয়া ফেরদৌসী, সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জোব্বার। এতে সভাপতিত্ব করেন কামারজানি ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম। এছাড়া ওই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷