https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 দুঃস্থ নারীদের আত্মউন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে গাইবান্ধায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও কৃষানিদের মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ - Gaibandha Online Portal

Breaking News

দুঃস্থ নারীদের আত্মউন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে গাইবান্ধায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও কৃষানিদের মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ

দুঃস্থ নারীদের আত্মউন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে গাইবান্ধায় ১৪ জন দুঃস্থ নারীর মধ্যে সোমবার সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সাঘাটা উপজেলার জুমারবাড়িতে ২শ’ ৬০ দুঃস্থ কৃষানির মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়। ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন নারী ঐক্য পরিষদ এই কর্মসূচী বাস্তবায়ন করে।
সেলাই মেশিন বিতরণ উপলক্ষে গাইবান্ধা নাট্য সংস্থা মিলনায়তনে আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা রেবেকা সুলতানা, সাহানা পারভীন প্রমুখ। 
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতোপূর্বেও এই সংগঠনটির পক্ষ থেকে এই জেলার সুন্দরগঞ্জ উপজেলায় দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং সদর উপজেলার কৃষানিদের মধ্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত ৪ বছর যাবত এ ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷