https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটায় আগুনে পুড়ে ১ বৃদ্ধা ও ২ টি গরু নিহত - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটায় আগুনে পুড়ে ১ বৃদ্ধা ও ২ টি গরু নিহত

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধানঘড়া গ্রামে গোয়াল ঘরে গতকাল রাতে অগ্নিকান্ডে বৃদ্ধা কবজান বেগম (৮৫) ও ২ টি গরু পুড়ে মারা গেছে।
সাঘাটা উপজেলার মুক্তিনগন ইউনিয়নের ধানঘড়া গ্রামে ১২ নভেম্বর রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবজান বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শিরা জানান, ওই বৃদ্ধার বসত ঘরে ভোর তিনটার দিকে বৈদ্যুতিক তারের আগুনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ওই বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ওই বসত ঘর সংলগ্ন একটি গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়লে দু’টি গরু মারা যায়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷