https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 অনুর্দ্ধ ২১ যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনে-গাইবান্ধা জেলা পুলিশ সুপার - Gaibandha Online Portal

Breaking News

অনুর্দ্ধ ২১ যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনে-গাইবান্ধা জেলা পুলিশ সুপার

অনুর্দ্ধ ২১ যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনে-গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম
গাইবান্ধায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশের সহযোগিতায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ৪ নভেম্বর শনিবার থেকে দু’দিনব্যাপী অনুর্দ্ধ ২১ যুব কাবাডি প্রতিযোগিতা গাইবান্ধা পুলিশ লাইন মাঠে শুরু হয়।
প্রতিযোগিতায় গাইবান্ধা পৌরসভাসহ ৭টি উপজেলার ৮টি কাবাডি দল অংশগ্রহন করছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিটন, কাবাডি উপ-পরিষদের সম্পাদক মাসুদুল হক মাসুদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন আজাহারুল হক লালু, কামরান নাহিদ, সহযোগি রেফারী ছিলেন বাবলু ও মুরাদ। প্রথমদিনের খেলায় ফুলছড়ি কাবাডি দলকে পরাজিত করে গাইবান্ধা পৌরসভা দল বিজয়ী হয়। অপর খেলায় সাদুল্যাপুর কাবাডি দলকে পরাজিত করে সদর উপজেলা দল বিজয় লাভ করে।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে খেলার শুরুর আগে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সচিব সদ্য প্রয়াত আনোয়ার হোসেনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷