https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 জেনে নিন আমাদের গাইবান্ধা জেলা সম্পর্কে: - Gaibandha Online Portal

Breaking News

জেনে নিন আমাদের গাইবান্ধা জেলা সম্পর্কে:

প্রশ্নঃ গাইবান্ধা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৪ সালে।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার সীমানা কি?
উত্তরঃ উত্তরে কুড়িগ্রাম ও রংপুর, দক্ষিণে বগুড়া ও জয়পুরহাট, পূর্বে জামালপুর, তিস্তা ও যমুনা নদী এবং পশ্চিমে দিনাজপুর ও জয়পুরহাট জেলা।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার আয়তন কত?
উত্তরঃ ২,১৭৯ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার জনসংখ্যা কত?
উত্তরঃ ২৪,৭১,৬৮১ জন।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার ঘনত্ব কত?
উত্তরঃ ১১২৫ জন প্রতি বর্গকিলোমিটারে।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.০৬%।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার জনসংখ্যা অনুপাত কত?
উত্তরঃ পুরুষ-৯৭ জন নারী-১০০ জন
প্রশ্নঃ গাইবান্ধা জেলার স্বাক্ষরতার হার কত?
উত্তরঃ শতকরা ৪২.৮ ভাগ।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার স্বাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তরঃ বিকশিত গাইবান্ধা।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার গ্রাম কতটি?
উত্তরঃ ১২৪৪ টি।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উত্তরঃ ৮২ টি।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উত্তরঃ ৭ টি।যথা-গাইবান্ধা সদর,সাদুল্ল্যাপুর,
গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও পলাশবাড়ি।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার পৌরসভা কতটি?
উত্তরঃ ৩ টি। ( গাইবান্ধা,গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ)
প্রশ্নঃ গাইবান্ধা জেলার নদ-নদী কি কি?
উত্তরঃ ব্রক্ষপুত্র, যমুনা, সুন্দরগঞ্জ, তিস্তা,
করতোয়া, কাটাখালী, ঘাঘট ইত্যাদি।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উত্তরঃ বর্ধন কুঠি, নলডাঙ্গার জমিদার বাড়ি, মীরের বাগান, শাহ সুলতান গাজীর মসজিদ।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উত্তরঃ মহিমাগঞ্জ চিনি কল।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস (সাহিত্যিক), আবু হোসেন সরকার, আবদুল হাফিজ, গোবিন্দ লাল দাস।
বর্তমানে মাননীয় ডিপুটি স্পিকার আডভোকেট ফজলে রাব্বি মিয়া,মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃমিজানুর রহমান সহ আরো অসংখ্যাজন রয়েছেন।

এক নজরে গাইবান্ধার উপজেলা ও ইউনিয়ন সমূহ...
০১। গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন সমূহ : (১) লক্ষ্মীপুর, (২) মালীবাড়ী, (৩) কুতপলা, (৪) সাহাপাড়া, (৫) বল্লমঝাড়, (৬) রামচন্দ্রপুর, (৭) বাদিয়াখালি, (৮) বোয়ালী, (৯) ঘাগোয়া, (১০) ইগদারী, (১১) খোলাহাটি, (১২) মোল্লারচর, (১৩) কামারজানি।
০২। ফুলছড়ি উপজেলা, ফুলছড়ি উপজেলার ইউনিয়ন সমূহ : (১) কঞ্চিপাড়া, (২) উড়িয়া, (৩) উদাখালি, (৪) গজারিয়া, (৫) ফুলছড়ি, (৬) এরেন্ডাবাড়ী, (৭) ফজলুপুর।
০৩। সাঘাটা উপজেলা, সাঘাটা উপজেলার ইউনিয়ন সমূহ : (১) পদুমশহর, (২) ভরাখালী, (৩) সাঘাটা, (৪) মুক্তিনগর, (৫) কচুয়াই, (৬) ঘুরিদহ, (৭) হলদিয়া, (৮) জুমারবাড়ী, (৯) কামালেরপাড়া, (১০) বোনারপাড়া।
০৪। গোবিন্দগঞ্জ উপেজলা, গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ : (১) কামদিয়া, (২) কাটাবাড়ী, (৩) শাখাহার, (৪) রাজাহার, (৫) সাপমারা, (৬) দরবস্ত, (৭) তালুককানুপুর, (৮) নাকাই, (৯) হরিরামপুর, (১০) রাখালবুরুজ, (১১) ফুলবাড়ী, (১২) গুমানীগঞ্জ, (১৩) কামারদহ, (১৪) কোচাশহর, (১৫) শিবপুর, (১৬) মহিমাগঞ্জ, (১৭) শালমারা।
০৫। পলাশবাড়ী উপজেলা, পলাশবাড়ী উপজেলার ইউনিয়ন সমূহ : (১) কিশোরগাড়ী, (২) হোসেনপুর, (৩) পলাশবাড়ী, (৪) বরিশাল, (৫) মহদীপুর, (৬) বেতকাপা, (৭) পবনাপুর, (৮) মনোহরপুর, (৯) হরিণাথপুর।
০৬। সাদুল্যাপুর উপজেলা, সাদুল্যাপুর উপজেলার ইউনিয়ন সমূহ : (১) রসুলপুর, (২) নলডাঙ্গা, (৩) দামোদরপুর, (৪) জামালপুর, (৫) ফরিদপুর, (৬) ধাপেরহাট, (৭) ইদিলপুর, (৮) ভাতগ্রাম, (৯) বনগাম, (১০) কামারপাড়া, (১১) খোর্দ্দকোমরপুর।
০৭। সুন্দরগঞ্জ উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ : (১) বামনডাঙ্গা, (২) সোনারায়, (৩) তারাপুর, (৪) বেলকা, (৫) দহবন্দ, (৬) সর্বানন্দ, (৭) রামজীবন, (৮) ধোপাডাঙ্গা, (৯) ছাপরহাটি, (১০) শান্তিরাম, (১১) কঞ্চিবাড়ী, (১২) শ্রীপুর, (১৩) চন্ডিপুর, (১৪) কাপাসিয়া, (১৫) হরিপুর।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷