https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান দাফন সম্পূর্ন - Gaibandha Online Portal

Breaking News

সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান দাফন সম্পূর্ন

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকলের কাছে জনপ্রিয় মজিবর স্যারের মৃত্যুর সংবাদ শুনে তার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ মরহুমের বাড়িতে সমবেত হয়।
শনিবার সকাল ৯: ৩০ মিনিটে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷