https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ১০ হাজার পাঠ্যপুস্তক কালোবাজারে বিক্রিকালে আটক ১ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ১০ হাজার পাঠ্যপুস্তক কালোবাজারে বিক্রিকালে আটক ১

গাইবান্ধার শহরের বাস টার্মিনাল থেকে রাজু আহমেদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। চলতি বছরের সপ্তম শ্রেণির দশ হাজার পাঠ্যপুস্তক কালোবাজারে বিক্রি করার সময় ওই যুবককে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতেনাতে আটক করে পুলিশ।আটক রাজু আহমেদ পটুয়াখালীর বাউফুল উপজেলার সুর্যমনি গ্রামের আব্দুল কাদের মল্লিকের ছেলে।
সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বলেন, ২০১৮ সালে এ উপজেলায় সপ্তম শ্রেণির পাঠপুস্তকের চাহিদা ছিল ৬ হাজার ৪ শ সেট। এর মধ্যে এ পর্যন্ত চালান মুলে ৪ হাজার ৪শ সেট পুস্তক পেয়েছি। অবশিষ্ট দুই হাজার পুস্তক প্রকাশনী থেকে পরে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় বছর পেরিয়ে গেলেও তা পাওয়া যায়নি। ফলে সপ্তম শ্রেণির পুস্তক সঙ্কটে গত বছরের পুরাতন পুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৮ সালের সপ্তম শ্রেণির। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ সপ্তম শ্রেণির বিভিন্ন বই রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার সাংবাদিকদের জানান, আটক রাজু ঢাকার সোসাইটি প্রির্ন্টাস থেকে ট্রাকে করে বইগুলো গাইবান্ধায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজু বইগুলো গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বুঝিয়ে দেয়। এরপর সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বই দিতে গিয়ে নকল চালান দেখিয়ে ১০ হাজার বই কম দেয় রাজু। তিনি আরও জানান, কম দেওয়া ওই ১০ হাজার বই নিয়ে ট্রাক নিয়ে গাইবান্ধা বাস র্টামিনালে আসে রাজু। এসময় রাজু বইগুলো ট্রাক থেকে নামিয়ে পাচারের চেষ্টা করে। পাচারের বিষয়টি টের পেয়ে ট্রাক চালক আবদুর রাজ্জাক টহল পুলিশকে জানালে বইসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।
পরে বই সহ আটক রাজু, ট্রাক চালকসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ইষা ট্রান্সপোটের মালিকের ভাই শরিফুল আলম। বই আটকের ঘটনায় এবিষয়ে সদর থানায় মামলা দায়ে করা হয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷