সুন্দরগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ি মাসুদ পুলিশের হাতে আটক
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক’শ গ্রাম ওজনের গাঁজাসহ গাঁজা ব্যবসায়ি মাসুদ মিয়াকে (২২) আটক করেছেন থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ। মাসুদ মিয়া ওই এলাকার হোসেন আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আটকের সময় মাসুদ মিয়া ওই এলাকায় গাঁজা বিক্রি করছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নির্দেশে এস.আই ইজার আলী ও এ এস. আই আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। পরে আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷