লোহার স্ক্রু খেয়ে শিশু লবিবের মর্মান্তিক মৃত্যু।। এলাকা জুড়ে শোক ছায়া
অবুঝ শিশুরা সব সময় এটা ওটা হাতে কাছে যা পায় তাই মুখে দিয়ে থাকে তাই শিশুর প্রতি সবসময় লক্ষ্য রাখুন আপনার শিশুটি যেন খেলতে খেলতে বিপদ জনক কিছু মুখে না দেয়। এভাবে অকালে জীবন প্রদীব নিভে না যায়। না হয় যেন কোন মায়ের বুক খালি।
অসাবধানতায় এমন একটি ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসী গ্রামে সরকার বাড়ীর রাসেল কবির এর ১৪ মাসের শিশু সাদমান কবির লাবিব খেলতে খেলতে লোহার স্ক্রু খেয়ে ফেললে তার গলার মধ্যে প্রবেশ করে দম বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
গতকাল ১৩ নভেম্বর সকালে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে ওই গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শিশু লাবিব উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক শাওন কবির সরকার পায়েল ভাতিজা।
শিশু লাবিব এর সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসুন আমরা সবাই নিজ নিজ শিশুদের প্রতি দায়িত্বশীল ও সতর্ক থাকতে চেষ্টা করুন। শিশুদের প্রতি আরো বেশী বেশী লক্ষ্য করুন। ছোট ছোট বস্তু বা বিপদজনক বস্তু হতে শিশুদের দূরে রাখুন। পরিস্কার পরিচ্ছিন্ন নিরাপদ স্থানে শিশুদের রাখুন। বিপদ মুক্ত থাকুন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷