সাদুল্লাপুরে জে,ডি,সি পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারের অপরাধে এক কক্ষ পরিদর্শকের কার্যক্রম স্থগিত।
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অবস্থিত ছাইগাড়ী গোবিন্দপুর জে,ডি,সি পরীক্ষা কেন্দ্রে গত মঙ্গলবার ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন সাদুল্লাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রহিমা খাতুন। এসময় পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক তরফমহদী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হামিদ এর মুঠো ফোনটি বেজে উঠে। বিষয়টি নজরে আসে কেন্দ্র পরিদর্শনে আসা উপজেলা নিবার্হী কর্মকর্তার। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের কারনে ঐ শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং এ অপরাধে তাকে আজীবনের জন্য কক্ষ পরীদর্শকের সকল দায় দায়িত্বের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে ঐ কেন্দ্রের কেন্দ্র সচিব সুপার রফিকুল ইসলাম জানান,কেন্দ্র সচিব হিসাবে আমি সকল কক্ষ পরীদর্শকদের বার বার সাবধান করা শর্তেও আমার অজান্তে ঐ শিক্ষক মোবাইল ব্যবহার করেছে। এ কারনে আমিও তাকে এহেন অপরাধ করার কারনে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছি। অভিযুক্ত শিক্ষক আব্দুল হামিদ জানান, অসাবধনাতা বসত মোবাইল ফোনটি পরীক্ষা চলাকালীন আমার সাথে ছিল এবং কারন দর্শানোর নোটিশ তিনি পেয়েছেন বলে স্বীকার করেছেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷