https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে গাছে পাতা কুড়ানোকে কেন্দ্র করে মারামারিতে গুরুত্ব আহত ৫ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে গাছে পাতা কুড়ানোকে কেন্দ্র করে মারামারিতে গুরুত্ব আহত ৫

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামে আজ ১৩ নভেম্বর সকাল সাড়ে ৬ ঘটিকার সময় এ মারামারি ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল ১২ ননভেম্বর রবিবার বড় গোবিন্দপুর মোসছেদ মুন্সীর জমিতে গাছের পাতা ও বাশের কন্চা (ডাল) কাটা কে কেন্দ্র করে দ্বন্দ কোলহ হয়।
এনিয়ে আজ ১৩ নভেম্বর সোমবার ভোরে গ্রাম পুলিশ সদস্য জহুরুল গং ও বাংলাদেশ পুলিশ সদস্য কাওসার গং এর মাঝে মারামারি ঘটনা ঘটে এতে গ্রাম পুলিশের সদস্য জহুরুলসহ গং এর ৪ জন ও পুলিশ সদস্য কাওসার গং এর ১ জন গুরুত্বর আহত হয়ে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছে।
আহতরা হলো, মহাদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামে জামাল ফারাজিরর ছেলে আবু বক্কর(৫০), মৃত আকিমুদ্দিনের ছেলে গ্রাম পুলিশ সদস্য জহুরুল হক (৩২),আমিনুল ইসলামের স্ত্রীর জামিলা বেগম (৩০),আমিনুল ইসলামের ছেলে তোহা মিয়া (১৭) ও জোহা মিয়া (১৯)।
এদের মধ্যে গুরুত্বর আহত হয়ে আবু বক্কর ও জমিলা বেগম রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷