https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে ইউএস এ প্রবাসীদের আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দুগ্ধ প্রদানকারী গাভীসহ বাছুর বিতরন - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে ইউএস এ প্রবাসীদের আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দুগ্ধ প্রদানকারী গাভীসহ বাছুর বিতরন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গত প্রলয়কারী বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিগনের মাঝে ইউএস এ প্রবাসীদের আর্থিক সহায়তায় দুগ্ধ প্রদানকারী গাভীসহ বাছুর বিতরন অনুষ্ঠিত হয়।
আজ ১১ নভেম্বর শনিবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে দুগ্ধ প্রদানকারী গাভীসহ বাছুর বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম,উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,প্যানেল মেয়র-২ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রিমন কুমার তালুকদার,সাপমারা ইউপি চেয়ারম্যান ওউপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, এ্যাডভোকেট বেলাল সরকার,বিশিষ্ট ঠিকাদার আওয়ামীলীগ নেতা জিয়াউল ইসলাম মিঠু, কাজী পারভেজ নওরোজ পলাশ,বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম,সমাজ সেবক আব্দুল মান্নান প্রধান,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুকতার হোসেন সাদ্দাম,সাংগঠনিক সম্পাদক রেজাউন নবি রাজিব, ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম আনিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমেরিকা (ইউএস এ)নিউইয়র্ক এর নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা.আব্দুল লতিফ, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন(ইউএস এ)এর সভাপতি শাহ্ মঞ্জিল নওরোজ(খ্যালন), সাধারন সম্পাদক জহুরুল ইসলাম টুকুর আয়োজনে আমেরিকা প্রবাসীদের সহযোগীতায়এ ৩টি দুগ্ধ প্রদানকারী গাভীসহ বাছুর বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আমেরিকা প্রবাসীদের দেশের এ ধরনের বড় বড় দুর্যোগে তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রবাসীদের এধরনের সহযোগীতায় দুর্যোগ ও দুঘর্টনায় কবলিত ক্ষতিগ্রস্থ মানুষেরা দারুন ভাবে উপকৃত হয়।তিনি প্রবাসীদের এ সহযোগীতা অব্যাহত রাখার আহব্বান জানান।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷