https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আজ ১১ নভেম্বর শনিবার অত্র ইউনিয়ন পরিষদে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।
ডিজিটাল সেন্টারে ইউডিসি মাহবুবুর হাসানের সভাপতিত্বে এম সাদ্দাম হোসেন পবনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কামারজানি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মহিউল ইসলাম, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সবুজ মিয়া, বিশিস্ট সমাজ সেবক মতিয়ার রহমান, ইউপি সচিব সরওয়ার হোসেন, স্বপন কুমার সাহা, আসাদ্দুজ্জামান আসাদ, ইউপি সদস্য আবু তালেব আকন্দ, মাজু আহমেদ, আবু সাইদ মাস্টার, আব্দুল মালেক সরকার, শাহজামাল হোসেন ও আমিনুল ইসলাম (আংগুর) প্রমূখ।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷