পলাশবাড়ীতে রকি আর্ট সেন্টার আগুনে পুড়ে ছাই
গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরের গাইবান্ধা বাসষ্ট্যান্ড এর পাশে কালিদাস চন্দ্রের মার্কেটে রকি আর্ট সেন্টারের বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আজ রাত ১০. ৩০ মিনিটে আগুনের সূত্রেপাতে প্রায় ৪০ মিনিটের স্থায়ী আগুনে দোকানটির সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ্যটাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও প্রায় ৪০ মিনিটের আগুনে সব মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে পলাশবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে স্থানীয়দের পাশে দাড়ান।
রকি আর্ট সেন্টারের মালিক রফিকুল জানান,দোকানে ব্যবহৃত কম্পিটার ২ টি ৪ টি প্রিন্টার,২ টি অটো মেশিন,স্কানার মেশিন, দোকানের আসবাস পত্র,ডেকোরেশনসহ খুচরা যন্ত্রাংশ আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষ্য টাকার মালামাল পুড়ে গেছে। কোন কিছুই ভাল নাই সব শেষ। আগুন নিয়ন্ত্রনে পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। আগুন লাগার খবরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়। মহুর্তে সবাই এগিয়ে আসলেও দোকানটি তালাবদ্ধ থাকায় কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷