গাইবান্ধায় জেল হত্যা দিবসে জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত। আজ বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি শহর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র এ্যাড.শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, শহর জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক চঞ্চল সাহা,যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টু, আবু বক্কর কাজল, শহিদুল ইসলাম মন্জু, মন্জুরুল ইসলাম লিখন,তানভীর রায়হান তুহিন, রেজাউল করিম রেজা, হারুন উর রশীদ হারুন,কামনাশীষ দেব বুলেট, রতন কুমার, জান্নাতুল ফেরদৌস কানন, রকি দেব, মারুফ, দুখু, মনির, রতন, ওয়াহিদুজ্জামান সবুজ, সবুজ মিয়া, আঙ্গুর, সন্জয় ,গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷